প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০১ পিএম (ভিজিট : ১৮২)

X
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণের টাকা পেতে সরকারকে ২০২৬ অর্থবছর শেষে আরও অতিরিক্ত ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
এই টাকা আহরণে সরকার কী পদক্ষে গ্রহণ করবে তা চলতি অর্থবছরের মধ্যে আইএমএফকে জানাতে হবে। এছাড়াও শুধু সংস্থাটির শর্ত পূরণই নয়, ২০৩১ সালে উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য এ অনুপাত আরও বেশি বাড়াতে হবে বলে জানিয়েছে পিআরআই।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে ‘পিআরআই স্টাডি সেন্টার অন ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও গবেষণা পরিচালক এম এ রাজ্জাক। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইএমএফএয়ের শর্ত মেনে ২০২৪, ২০২৫ এবং ২০২৬ অর্থবছরে বাজেটের মূল রাজস্ব আদায়ের সঙ্গে অতিরিক্ত আরও ২৩৪০ বিলিয়ন টাকা বা ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করতে হবে। এর মধ্যে ২০২৪ অর্থবছরে অতিরিক্ত কর আদায় করতে হবে ৬৫ হাজার কোটি টাকা।
বাবু/এসআর