বিকেল পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন

2024-01-07T15:52:52+00:00
2024-01-07T15:52:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিকেল পর্যন্ত সারা দেশে ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ২০৬)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তিনি বলেন, ১৫ ব্যক্তি জাল ভোটে সহায়তা করার তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ যারা জাল ভোট দিতে গেছেন তারাও রয়েছেন। 

ইসি সচিব বলেন, বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনায় কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে। বিষয়গুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে আমরা পেরেছি। 

এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাতে পারব, বলেও জানান তিনি।

ইসি জানায়, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।  

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় ইসি।

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy