ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বাকি সব ‘ওকে’: পর্তুগাল পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোটকেন্দ্রের অবস্থা সুন্দর। কোনো ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি অনেক কম। আরও বেশি হলে ভালো হতো

2024-01-07T16:40:24+00:00
2024-01-07T16:40:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বাকি সব ‘ওকে’: পর্তুগাল পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৬৮)
X

ভোটকেন্দ্রের অবস্থা সুন্দর। কোনো ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি অনেক কম। আরও বেশি হলে ভালো হতো বলে জানান পর্তুগাল থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক পাওলো কাসাকা।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এভাবে তার বক্তব্য তুলে ধরেন।

পাওলো কাসাকা বলেন, ভোটকেন্দ্র ঘুরে ও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে, সবকিছু ঠিক আছে। পুরুষদের চেয়ে নারীরা ভোটে বেশি আগ্রহী। কেবল ভোটার উপস্থিতি অনেক কম।

পাওলো বলেন, প্রধান বিরোধীদল নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি হয়তো আরও বেশি হতো। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচন হলে সেটা অনেক ভালো ও সুন্দর হতো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুনেছি ভোটকে কেন্দ্র করে অনেক সহিংসতা হবে। বাস্তবে সেরকম কিছু এখনো চোখে পড়েনি।

অন্যদিকে বিকেলে ঢাকা-১৯ আসনের বেশ কয়েকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন ইউকে পার্লামেন্টেটিরিয়াল মার্টিন ডে।

পরে তিনি সাভারের আলহাজ্ব আব্দুল মান্নান কলেজের ভোট কেন্দ্রে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনিও ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy