‘চৌধুরী সাহেবের’ কাছে জামানত হারালেন মাহি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি বড় ব্যবধানে হারলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি ওমর

2024-01-08T15:22:21+00:00
2024-01-08T15:22:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘চৌধুরী সাহেবের’ কাছে জামানত হারালেন মাহি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:২২ পিএম   (ভিজিট : ২৮৮)
X

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি বড় ব্যবধানে হারলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর কাছে। ভোটের প্রচারে মাহি তাকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

রোববার রাত ১০টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলে জানা যায়, এ আসনের দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।










রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। তার মধ্যে ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন।

এদিকে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর প্রতীকে ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ২ হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৬০৩ ভোট পেয়েছেন।  





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy