কালই শপথ নিচ্ছেন জাতীয় পার্টির ১১ এমপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামীকালই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিষয়টি মঙ্গলবার (৯ জানুয়ারি) জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ

2024-01-09T20:50:16+00:00
2024-01-09T20:50:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালই শপথ নিচ্ছেন জাতীয় পার্টির ১১ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ২৭৩)
X

আগামীকালই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিষয়টি মঙ্গলবার (৯ জানুয়ারি) জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

তিনি বলেন, পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির কয়েকজন নেতা জানিয়েছিলেন বুধবার তারা শপথ নেবেন না। তখন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, তিনি এলাকায় আছেন। ঢাকায় গেলে বলতে পারবেন কী সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার দ্বাদশ সংসদের এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২২২ আসনে জয়লাভ করেছে। দ্বিতীয় সর্বোচ্চ জয় এসেছে স্বতন্ত্র থেকে। তারা জিতেছে ৬২টিতে। জাতীয় পার্টি জিতেছে কেবল ১১টি আসনে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy