মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩৬ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও

2024-01-10T21:23:17+00:00
2024-01-10T21:46:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৯:২৩ পিএম  আপডেট: ১০.০১.২০২৪ ৯:৪৬ পিএম  (ভিজিট : ৪০৬)
X

৩৬ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যোগ দিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেওয়ার জন্য সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হচ্ছে। বর্তমান অর্থাৎ পুরোনো মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় থাকছেন। ফোন পাচ্ছেন বর্তমান মন্ত্রিসভায় নেই এমন সংসদ সদস্যরাও।

পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা

সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১) ও ফরিদুল হক খান (জামালপুর-২)।









এছাড়াও নতুন করে যারা মন্ত্রিসভায় যুক্ত হতে ডাক পেয়েছেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ও নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।

নির্বাচিত এই ২৩ জন সংসদ সদস্য ছাড়াও দুজন টেকনোক্র্যাট (নির্বাচিত সংসদ সদস্য নন) হিসেবে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
এছাড়াও মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ১১ জন। তারা হলেন, সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭, মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।









বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। একই সঙ্গে এ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।
টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন ডা. সামন্ত লাল সেন ও স্থপতি ইয়াফেস ওসমান

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন ডা. সামন্ত লাল সেন ও স্থপতি ইয়াফেস ওসমান










আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সারাদেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরমধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রেখে ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পায়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy