‘মন্ত্রী’ পাপনই কি বিসিবি সভাপতি থাকছেন?

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নাজমুল হাসান পাপনের নতুন মন্ত্রী হওয়ার খবর জানার পর থেকে আরও একটি খবর সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাহলো,

2024-01-11T17:43:15+00:00
2024-01-11T17:43:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মন্ত্রী’ পাপনই কি বিসিবি সভাপতি থাকছেন?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২৭৩)
X

নাজমুল হাসান পাপনের নতুন মন্ত্রী হওয়ার খবর জানার পর থেকে আরও একটি খবর সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাহলো, নাজমুল হাসান পাপন মন্ত্রী হিসেবে শপথ নিলে কী আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রশ্ন সবার মুখে। অনেকেই বিশ্বাস করছেন যে, পাপন আর বিসিবি সভাপতি থাকতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেট অনুরাগী মহলের একটা বড় অংশের ধারণা, যেহেতু নাজমুল হাসান পাপন মন্ত্রী হচ্ছেন, তাই আর বিসিবি সভাপতি হিসেবে থাকতে পারবেন না পাপন।

চারিদিকের গুঞ্জন ও কথা-বার্তায় পরিষ্কার, বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের একটা অংশ ধরেই নিয়েছেন বিসিবির গঠনতন্ত্রেই হয়েতো এ বিষয়টা আছে। মানে কেউ বোর্ড সভাপতি পদে থাকাকালীন মন্ত্রী পরিষদ সদস্য হলে তিনি আর বোর্ডে থাকতে পারবেন না। কিন্তু খবরটি মোটেই সত্য নয়। এ তথ্যের সবটুকুই ভুল। বিসিবির গঠনতন্ত্রের কোথাও এমন কথা লিখা নেই যে, কেউ মন্ত্রীসভার সদস্য হলে তিনি আর বোর্ডে থাকতে পারবেন না।

বিসিবির সংবিধান ও গঠনতন্ত্রে তেমন কোন বিধান রাখা হয়নি। এমনকি মন্ত্রী হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করার নজিরও রয়েছে। ইতিহাস জানাচ্ছে, গত ৩ যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ক’জন বিসিবি সভাপতি ছিলেন, তাদের মধ্যে ৪ জনের মন্ত্রী থাকা অবস্থায় বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড আছে।









প্রথমজন হচ্ছেন ড. আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আশির দশকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী লে. কর্নেল মোস্তাফিজুর রহমানও মন্ত্রী হওয়ার পর বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বোর্ড প্রধান হন সে সময়ের নৌ পরিবহন প্রতিমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তিনি পুরো ৬ বছর বিসিবির সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আবার যখন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন বিসিবি প্রধান নির্বাচিত হন আ হ ম মোস্তফা কামাল। তিনি তখন ছিলেন পরিকল্পনা মন্ত্রী। কাজেই মন্ত্রী হলে তিনি আর বোর্ডে থাকতে পারবেন না, এ তথ্য মোটেই সঠিক নয়।

মন্ত্রী হওয়ার পর মন্ত্রণালয়ের কাজের চাপ অনুভব করে নাজমুল হাসান পাপন নিজ থেকে যদি বোর্ড প্রধানের দায়িত্ব ছেড়ে দেন, তাহলে ভিন্ন কথা। তখনই কেবল নতুন বিসিবি প্রধান হিসেবে অন্য কারো দায়িত্ব নেয়ার প্রশ্ন। পাপন নিজ থেকে দায়িত্ব ছাড়তে না চাইলে অন্য কারো বোর্ড সভাপতি হওয়ার কোনোই সম্ভাবনা নেই।

এ নিয়ে নাজমুল হাসান পাপন নিজে থেকে এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ একাধীক সূত্র জানিয়েছে, পাপনের বোর্ড সভাপতি হিসেবে দায়িত্বের মেয়াদকালের আরও বছর দেড়েকের মত বাকি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy