মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন আরও বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর

2024-01-12T21:15:44+00:00
2024-01-12T21:15:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৯:১৫ পিএম   (ভিজিট : ১৮৪)
X

মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন আরও বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। 

আজ শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে মন্ত্রীর বাসভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনকালে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, মো. আবদুল কাইয়ূম ও মোঃ. তোফাজ্জেল হোসেন, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মো. হেমায়েত হোসেন ও মোহাম্মদ হাবীবুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার  এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। মাছের উৎপাদন বৃদ্ধি করে এটি দ্বিতীয় অবস্থানে উন্নীত করতে হবে। একইভাবে প্রাণিসম্পদের উৎপাদনও বৃদ্ধি করতে হবে।

এর আগে গত ১০ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে মন্ত্রী হিসাবে নিয়োগ দান করেন। একইদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে গত ১১ জানুয়ারি বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেবার পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো. আব্দুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy