বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর

2024-01-13T12:32:20+00:00
2024-01-13T13:15:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১২:৩২ পিএম  আপডেট: ১৩.০১.২০২৪ ১:১৫ পিএম  (ভিজিট : ১৯০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

এর আগে সকাল ১১টা ৪৫মিনিটে শেখ হাসিনা গোপালগঞ্জে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy