নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার (১৫ জানুয়ারি)।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মো. ফরহাদ হোসেন রোববার সচিবালয়ে সাংবাদিকদের

2024-01-14T15:10:39+00:00
2024-01-14T15:10:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৩:১০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার (১৫ জানুয়ারি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মো. ফরহাদ হোসেন রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রথম দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। যদিও শুক্রবার টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে নতুন মন্ত্রীদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভার সদস্যরা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy