বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থিত

2024-01-18T18:34:44+00:00
2024-01-18T18:34:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৩৭০)
X

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়কসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর এ কে এম শফিউল আজম, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy