বায়ুদূষণের শীর্ষ তিনে ঢাকা-করাচি-কলকাতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে আজ উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে বায়ুর মান

2024-01-19T12:36:43+00:00
2024-01-19T12:36:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণের শীর্ষ তিনে ঢাকা-করাচি-কলকাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে আজ উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩১১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর হচ্ছে ২৫১ অর্থাৎ এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy