শাহ সিমেন্ট একেএস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

তিন দিনব্যাপী ৯ম ‘শাহ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাব,

2024-01-20T00:35:04+00:00
2024-01-20T00:35:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহ সিমেন্ট একেএস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ১২:৩৫ এএম   (ভিজিট : ৩৯৮)
X

তিন দিনব্যাপী ৯ম ‘শাহ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

তিন দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি/বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জনাব গঙ্গোম্বো টুভশিনটুগস উইনার, জনাব রইস উদ্দিন সিদ্দিকি রানার আপ এবং মিসেস ফাতেমা মতিউর লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy