পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা সেটাই নিশ্চিত করে যায়নি এতদিন। তার মাঝেই শোয়েব তৃতীয়

2024-01-20T16:49:45+00:00
2024-01-20T16:49:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৩০৭)
X

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা সেটাই নিশ্চিত করে যায়নি এতদিন। তার মাঝেই শোয়েব তৃতীয় বিয়ে করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি। তাও আবার ঘরোয়া পরিবেশে।

শোয়েব মালিক অবশ্য শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই বিয়ের খবর নিশ্চিত করেছেন। একই দিনে শোয়েব বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে খেলতেও নেমেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিশ্চয় তোমাদের জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

শোয়েব মালিক বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে। শোয়েবের ঘোষণার পর নববধূ সানাও নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টের ছবি পরিবর্তন করেছেন। সেখানে দেখা গেছে বিয়ের পোশাক পরিহিত দুজন। মালিকের ম্যানেজার আরসালান শাহও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিয়ের খবর নিশ্চিত করেছেন।

দুইদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম সানিয়ার একটি ইনস্টগ্রাম পোস্ট শেয়ার করেছিল। সেখানে বিয়ে ও ডিভোর্স নিয়ে প্রেরণামূলক ভাবে নিজের অভিমত প্রকাশ করেছিলেন তিনি। তাতে ইঙ্গিত ছিল এমন যে, জীবনে যাই বেছে নিন না কেন, সেটা হওয়া উচিত বিবেচনার সঙ্গে। 

অনেক দিন ধরেই শোয়েব-সানিয়ার ছাড়াছাড়ির খবর শোনা যাচ্ছিল। ২০২২ সালে এ সংক্রান্ত খবরের পর থেকে এ বিষয়ে নানা গুঞ্জন চলমান থেকেছে। কিন্তু দুই পক্ষই এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। কেউ এ বিষয়ে জনসম্মুখে কথা বলেননি। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানামুখী প্রচারণা চলেছে অন্তর্জালে।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে শোয়েব বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১০ সালে। ওই সময়ও আলোচনার জন্ম দেয় তাদের বিয়ে। বিশেষ করে পূর্বে শোয়েব আরেকটি বিয়ে করেছেন বলে সংবাদ প্রচার হয়েছিল সংবাদ মাধ্যমে। তার পরেও সানিয়া-শোয়েবের দাম্পত্য জীবনটা সুখেই কাটছিল। আট বছর পর ২০১৮ সালে তাদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে ইজহান মির্জা মালিক। তার পর দুজনের সম্পর্ক ঘিরে নানামুখী নেতিবাচক খবর প্রচার পেলেও শোয়েব কখনোই সেসবের সত্যতা স্বীকার করেননি।  





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy