‘যোগ্যতা-কর্মদক্ষতার কারণেই তাকসিমকে বারবার দায়িত্বে রাখা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বারবার তাকসিম এ খানের পুনর্নিয়োগ নিয়ে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম

2024-01-21T20:19:25+00:00
2024-01-21T20:19:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘যোগ্যতা-কর্মদক্ষতার কারণেই তাকসিমকে বারবার দায়িত্বে রাখা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৮:১৯ পিএম   (ভিজিট : ২১৯)
X

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বারবার তাকসিম এ খানের পুনর্নিয়োগ নিয়ে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘তিনি তার যোগ্যতা ও সামর্থের পরিচয় দিয়েছেন। নিজের যোগ্যতা আর কর্মদক্ষতার কারণেই তাকে বারবার ওই দায়িত্বে রাখা হয়েছে।’

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ব্যাখ্যা দেন। ওয়াসার এমডি তাকসিম এ খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার বালা। 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে নিয়ে বারবার সমালোচনা হয়েছে। সাংবাদিকরা বিভিন্ন সময় মন্ত্রীকে শক্ত করে ধরেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা বলেছেন, কেন বারবার ওয়াসার এমডি হিসেবে বর্তমান এমডি থাকেন, কেন এতবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে? সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছি, কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। আমাকে নিয়ে বিতর্ক করা যাবে না, এমন মানুষ আমিও নই। কিন্তু বিষয় হল, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আমি কতটা ভালোভাবে পালন করতে পেরেছি, কতটা অবদান রাখতে পেরেছি, এটা হল গুরুত্বপূর্ণ।’

তাজুল ইসলাম বলেন, ‘এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একজন কর্মকর্তা ২০ থেকে ৪০ বছর ধরে কাজ করে যাচ্ছে। ওয়াসার এমডি বারবার কেন দায়িত্ব পেয়েছেন? কারণ, তিনি যোগ্যতা ও সামর্থ্যের পরিচয় দিয়েছেন। নিজের যোগ্যতার কারণে, কর্মদক্ষতার কারণে তিনি বারবার দায়িত্ব পেয়েছেন।’

মন্ত্রী বলেন, ‌‘এক সময় ঢাকায় পানির জন্য কলসি মিছিল হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। পানির মানও ছিল খুব খারাপ। সেই অবস্থার উন্নতি হয়েছে। সে সময় পানি খাওয়া তো দূরের কথা, দৈনন্দিন কাজে ব্যবহারও করা যেত না। এ রকম অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূলতা ছিল। প্রধানমন্ত্রী ১৯৯৬ সালেই অনেকগুলো পরিকল্পনা নিয়েছিলেন। এসব কারণেই আজ এই অবস্থায় এসেছে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy