বড়পুকুরিয়া কয়লাখনির ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০০৯ সালের সার্কুলারের পর বন্ধ হয়ে থাকা বড়পুকুরিয়া কয়লাখনির ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার

2024-01-25T12:53:55+00:00
2024-01-25T12:53:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়পুকুরিয়া কয়লাখনির ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৩৫)
X

২০০৯ সালের সার্কুলারের পর বন্ধ হয়ে থাকা বড়পুকুরিয়া কয়লাখনির ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের রিভিউ খারিজ করে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কয়লাখনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাসুম।

পরে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ২০০৯ সালে বড় পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগের সার্কুলার জারি করে। সার্কুলারের পর চাকরি প্রার্থীরা আবেদন করেন। এক পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন নিয়োগপ্রত্যাশীরা। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আজ রিভিউ খারিজ করে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন আপিল বিভাগ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy