আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শান্তি ও গণতন্ত্র সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে

2024-01-26T19:57:10+00:00
2024-01-26T19:57:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২৪৭)
X

শান্তি ও গণতন্ত্র সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy