কালো পতাকা মিছিল থেকে বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে

2024-01-27T16:21:28+00:00
2024-01-27T16:21:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালো পতাকা মিছিল থেকে বিএনপির নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:২১ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) মহানগর, থানা, জেলা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার জনগণের নয়। তারা ভারত, চীন, রাশিয়ার সরকার। তাই আমরা এই সরকারকে মানতে বাধ্য নই।

এর আগে বেলা দুইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসেন দলটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল কালো পতাকা, ব্যানার, ফেস্টুন। জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন।

দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন ইউনিট এসব মিছিল নিয়ে আসে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নয়াপল্টন এলাকা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy