রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনা হবে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত বন্ধে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে চীন। অস্ত্রবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন

2024-01-28T14:47:53+00:00
2024-01-28T14:47:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনা হবে: চীনা রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৬৬)
X

রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত বন্ধে অস্ত্রবিরতির জন্য মধ্যস্থতা করছে চীন। অস্ত্রবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনার পথ সুগম হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে।

সংঘাতময় পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ও প্রত্যাবাসন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাও জানি প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা রাখাইনেও অস্ত্রবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা আশা করি রাখাইনে অস্ত্রবিরতি হলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা পুনরায় শুরুর পথ সুগম করবে এবং তা সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা মোটা দাগে আলোচনা করেছি কোনও নির্দিষ্ট প্রকল্প নিয়ে নয়।

চীনের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া আছে বাংলাদেশের কাছে এবং এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy