সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না: ডা. দীপু মনি

ফাতেমা তুজ জোহরা

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি। প্রকল্প গ্রহণ

2024-01-28T21:08:46+00:00
2024-01-28T22:06:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না: ডা. দীপু মনি
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৯:০৮ পিএম  আপডেট: ২৮.০১.২০২৪ ১০:০৬ পিএম  (ভিজিট : ২০৭)
X

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না।

আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলমান ৩৩ টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব কালে এসব কথা বলেন। এ সময় সভয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, একটি সহনশীল ও সহমর্মি সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে, যেখানে পিছিয়ে পড়া মানুষের পাশে সক্ষম মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজকে শতভাগ জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, আমরা সরাসরি অসহায় মানুষের জন্য কাজ করছি। আমাদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।


বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের বেশি সেবা দেয়ার বিষয়ে আলোকপাত করতে গিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালে যেগুলোতে ডায়ালাইসিস সুবিধা নেই সেগুলোতে ডায়ালাইসিসি সুবিধা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকল্প নেয়া হবে। ঢাকাসহ বিভিন্ন বড় শহরে দেশের নানা প্রান্ত থেকে আসা  রোগী ও তাদের এটেন্ডেন্টদের স্বল্প খরচে থাকার জন্য ডরমিটরি স্থাপন ও  সারা দেশে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনে প্রকল্প নেয়ার জন্যও  মন্ত্রী নির্দেশনা দেন।

মন্ত্রী চলমান প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।






  বিষয়:   সমাজকল্যাণ মন্ত্রী  ড.দীপু মনি  সভাকক্ষ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy