ক্রিকেটার স্বর্ণার বাসা থেকে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের (১৭) বাসা থেকে দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ

2024-01-30T19:11:06+00:00
2024-01-30T19:11:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্রিকেটার স্বর্ণার বাসা থেকে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৭:১১ পিএম   (ভিজিট : ২৫৬)
X

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের (১৭) বাসা থেকে দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

এ ঘটনায় স্বর্ণা বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
























তিনি বলেন, সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ছয় হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান অন্য নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযানকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে আমাকে বলেন- তোমার মোবাইল ফোন কোথায়? আমি বলি- আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি উঠিয়ে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান।









এরপর স্বর্ণা ব্যাগ চেক করে দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য এক লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে তিন হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy