সচিবদের সঙ্গে ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে।সম্ভাব্য

2024-01-31T12:55:51+00:00
2024-01-31T19:20:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সচিবদের সঙ্গে ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ১২:৫৫ পিএম  আপডেট: ৩১.০১.২০২৪ ৭:২০ পিএম  (ভিজিট : ১৭৪)
X

সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং এজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

এবারের সচিব সভায় বরাবরের মতোই প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।
 
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy