দু'টি অস্থায়ী স্টেশন নিয়ে অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অমর একুশে বই মেলা ২০২৪-এর অগ্নিনিরাপত্তা প্রদানে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকার গাড়ি,

2024-01-31T17:51:22+00:00
2024-01-31T17:51:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অমর একুশে বইমেলা ২০২৪
দু'টি অস্থায়ী স্টেশন নিয়ে অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৪৫)
X

অমর একুশে বই মেলা ২০২৪-এর অগ্নিনিরাপত্তা প্রদানে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকার গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় প্রস্তুত থাকবেন ৭৭ জন জনবল। 

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৯ জন ফায়ারফাইটার সোহরাওয়ার্দী উদ্যানের ৬টি পয়েন্ট ও বাংলা একাডেমির ৩টি পয়েন্টে মেলা চলাকালীন ২টি করে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টহল ডিউটি করবেন এবং অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদান করবেন।

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদানের জন্য বাংলা একাডেমির পুকুর ও উদ্যানের লেকে দুটি পাম্প ২৪ ঘণ্টা স্থাপন করা থাকবে। মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক অসুস্থদের সেবা প্রদান ও হাসপাতালে পরিবহনের জন্য ২৪ ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।

এছাড়া বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি স্টলও স্থাপন করা হয়েছে (স্টল নং ১৭ ও ১৮ নং স্টলে) যেখানে ফায়ার সার্ভিস হতে প্রকাশিত অগ্নিনিরাপত্তা বিষয়ক বিভিন্ন বইও পাওয়া যাবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy