বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিয়ে যাচ্ছে বলেই সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক

2024-02-03T16:02:33+00:00
2024-02-03T16:02:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ২২১)
X

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিয়ে যাচ্ছে বলেই সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, যতদিন জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াতের মদদ দেওয়া অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে, সাবধান থাকব।  

এছাড়া দলীয় প্রতীকে অন্যান্য রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের ভূমিকা কি হবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলের নীতি নির্ধারকেরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে আখাউড়া বড় বাজার ধরখার সড়কে পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।

প্রসঙ্গত, পাঁচ কোটি ৭৭ লাখ টাকা বায়ে ৯৬ দশমিক ১০ মিটার দীর্ঘ পিসি গার্ডার বনগজ ব্রিজের নির্মাণকাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম সাফিসহ দলীয় নেতাকর্মীরা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy