ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ১৮৫ এয়ার কোয়ালিটি

2024-02-07T12:14:33+00:00
2024-02-07T12:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ১৮৫ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। গতকাল মঙ্গলবারও ঢাকার বাতাসের মানের ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

আজ ঘানার আকরা, ভারতের মুম্বাই ও পাকিস্তানের করাচি যথাক্রমে ৩১৬, ২০২ ও ১৮৯ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy