‘৫ লাখ ৩ হাজার সরকারি পদ শূন্য’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে বলে

2024-02-07T17:29:13+00:00
2024-02-07T17:41:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদে জনপ্রশাসন মন্ত্রী
‘৫ লাখ ৩ হাজার সরকারি পদ শূন্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৯ পিএম  আপডেট: ০৭.০২.২০২৪ ৫:৪১ পিএম  (ভিজিট : ২১৪)
X

সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রশাসন থেকে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব গভর্নমেন্ট সার্ভেন্ট ২০২২’ মোতাবেক সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি শূন্য পদ রয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। শূন্য পদসমূহ পূরণে সুনির্দিষ্ট বিধি মোতাবেক পদ পূরণের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন দপ্তর-সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে নবম (পূর্বতন প্রথম শ্রেণি) ও ১০ থেকে ১২ গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

তিনি জানান, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ২৫ (১) অনুযায়ী প্রণীত মন্ত্রণালয়-বিভাগসমূহের ২০২৩ সালের নভেম্বর মাসের কার্যাবলী সম্পর্কিত মাসিক প্রতিবেদনে প্রধানমন্ত্রী সরকারের শূন্য পদসমূহ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ অনুমোদন করেছে যা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয়-বিভাগসমূহে নিয়োগ কার্যক্রম চলমান আছে।

বাবু/এসআর




  বিষয়:   মন্ত্রণালয়  দপ্তর  সরকারি পদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy