রংপুর বিভাগজুড়ে শৈত্যপ্রবাহ, শীত আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৃষ্টি কেটে যাওয়ার পর সারাদেশে রাতের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে ফের বেড়েছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার রাতেও তাপমাত্রা

2024-02-08T12:28:22+00:00
2024-02-08T12:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুর বিভাগজুড়ে শৈত্যপ্রবাহ, শীত আরও বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৬১)
X

বৃষ্টি কেটে যাওয়ার পর সারাদেশে রাতের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে ফের বেড়েছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার রাতেও তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে শীত কমা শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে

শুক্রবার দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy