মিয়ানমারের অভ্যন্তর থেকে মুহুর্মুহু গুলি বর্ষণ

টেকনাফ প্রতিনিধি

জাতীয়

মিয়ানমারের সংঘাতে এপারে আসা রকেট লঞ্চারের গোলা নিষ্ক্রিয় করার পর মিয়ানমারের অভ্যন্তর থেকে মুহুর্মুহু গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

2024-02-09T14:52:41+00:00
2024-02-09T14:52:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিয়ানমারের অভ্যন্তর থেকে মুহুর্মুহু গুলি বর্ষণ
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

মিয়ানমারের সংঘাতে এপারে আসা রকেট লঞ্চারের গোলা নিষ্ক্রিয় করার পর মিয়ানমারের অভ্যন্তর থেকে মুহুর্মুহু গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘুমধুমের নয়াপড়া সীমান্তে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ২০-২৫ জনের একটি দল মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিকট শব্দে তা নিষ্ক্রিয় করা হয়। এই শব্দের কয়েক মিনিট পর মিয়ানমারের অভ্যন্তর থেকে একের পর এক গুলি বর্ষণ শুরু হয়। এতে এপারে একের পর এক গুলি আসতে শুরু হয়। মিয়ারমারের অভ্যন্তরে দুপক্ষের সংঘর্ষে এপারে গুলি এসে পড়েছে বলে দাবি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)।

স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, নয়াপাড়া সীমান্ত এলাকায় বিজিবি, সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের ২০-২৫ সদস্য, গণমাধ্যম কর্মীরা ছিলেন। অবিস্ফোরিত বোমা বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার কয়েক মিনিটের মধ্যে মিয়ানমারের অভ্যন্তরে ঢেঁকিবনিয়া এলাকা থেকে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে এপারের লোকজনকে লক্ষ্য করে। এসময় অনেকেই দিগ্বিদিক ছুটে যান। আবার অনেকেই জমিতে শুয়ে পড়েন। পরে একে একে নিরাপদে আশ্রয়ে চলে যান। এ পরিস্থিতির পর সীমান্তে আবারও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে থাকা বিজিবির কক্সবাজার রিজিয়ন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজ জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জের ধরে এপারে গুলি এসে পড়েছে।

যদিও এ সীমান্ত পরিস্থিতি গত বুধবার থেকে শুক্রবার বেলা ১২ টার পর্যন্ত শান্ত ছিল। ওপার থেকে কোন বিস্ফোরণের শব্দ শুনেনি সীমান্তের এপারের মানুষ।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy