শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবা।শেখ হাসিনাকে পাঠানো

2024-02-09T16:08:26+00:00
2024-02-09T16:08:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনাকে লিবিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৮ পিএম   (ভিজিট : ২০৫)
X

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবা।

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন পত্রে লিবিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বন্ধুপ্রতীম প্রজাতন্ত্র বাংলাদেশে পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রাপ্য আস্থা এবং নিয়োগের বিষয়টি জেনে আমরা আনন্দিত।’

হামিদ বলেছেন, ‘এই উপলক্ষে, আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। আপনার নেতৃত্বে দেশের সরকার, সম্মানিত জনগণের সাফল্য, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করছি।’

আবদুল হামিদ মোহাম্মাদ আল-দাবাইবা বলেছেন, ‘আমাদের দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধনে আমাদের অপরিসীম গর্ব প্রকাশ করার এই সুযোগটি আমি নিতে চাই।’

‘আমরা এই সম্পর্কগুলোকে শক্তিশালী করার এবং আমাদের অভিন্ন স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যত সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ’—বলে অভিনন্দন পত্র শেষ করেন দাবাইবা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy