স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন।গুলশানের বাসা ফিরোজা থেকে সন্ধ্যা

2024-02-09T16:38:27+00:00
2024-02-09T16:38:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২০১)
X

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন।

 গুলশানের বাসা ফিরোজা থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর রাত পৌনে ১২টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার  জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারিরীক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 

এর আগে পাঁচ মাস চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।সবশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি এ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy