মোংলায় কোস্টগার্ডের জনকল্যাণমূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাকরেছে |শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪) বিকালে কোস্ট গার্ড

2024-02-10T18:36:00+00:00
2024-02-10T18:36:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোংলায় কোস্টগার্ডের জনকল্যাণমূলক কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে |

শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবছরও ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গরু, ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও গরীব, অসহায় ও বিধবা নারীদের নকশি কাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন। 

তিনি আরও বলেন, উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy