প্রমিজ ডে, প্রতিশ্রুতি হোক ভালোবাসার

নিজস্ব প্রতিবেদক

ফিচার

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আর ভালবাসার মৌসুমের বিশেষ দিন ভ্যালেনটাইনস ডে। তবে এই আর এই দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে

2024-02-12T13:53:24+00:00
2024-02-12T13:53:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রমিজ ডে, প্রতিশ্রুতি হোক ভালোবাসার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৩ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আর ভালবাসার মৌসুমের বিশেষ দিন ভ্যালেনটাইনস ডে। তবে এই আর এই দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে অজস্র না বলা আবেগের গভীর প্রকাশ। তবে ভ্যালেনটাইনস ডে-এর আগের দিনগুলোও অনেক গুরুত্বপূর্ণ।

ভ্যালেনটাইনস সপ্তাহের পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি)। এ দিনকে বলা প্রমিজ ডে অর্থাৎ প্রতিজ্ঞার দিন। এই দিন ভালবাসার সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলা যায়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে যে জিনিসটি না হলেই নয়। দুই পক্ষের মনে মনে সংকল্প নেয়ার দিন প্রমিজ ডে।

প্রমিজ ডে-এর গুরুত্ব
আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে অনেক কিছুই হারিয়ে যায়। তবে কিছু জিনিস হারিয়ে গেলে জীবন অন্যখাতে বইতে শুরু করে। জীবনের সংকল্পই সত্যিকারের পথের নির্দেশ। আর সেই সংকল্প থেকেই আসে প্রতিজ্ঞা। ভালোবাসার সম্পর্ক এমনি এমনি টেকে না। তাকে টিকিয়ে রাখতে গেলে চাই প্রতিজ্ঞার স্বতঃস্ফূর্ত বন্ধন। এই স্বতঃস্ফূর্ততা দুই পক্ষেরই থাকা চাই। তবেই তা সত্যিকারের ভালোবাসার প্রকাশ ঘটায়। প্রতিজ্ঞার বন্ধনে জোরালো হয় ভালবাসা। সম্পর্ক হয় গভীর।

 প্রমিজ ডে-এর ইতিহাস
প্রমিজ ডে-এর সপক্ষে কোনো তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি হাল আমলের একটি রীতি। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এই দিনটি পালন করা হয়। ভালোবাসাকে আরও মজবুত করতেই এই দিনের উদযাপন করা হয় বলে ধারণা।

সম্পর্ক মানেই আশা এবং প্রত্যাশার মেলবন্ধন। প্রেমিরা তাই প্রেমের শপথ নিয়ে বলেন, ‘প্রিয়, আমি সব সময় তোমার পাশে থাকব, তোমার বিশ্বাস ভাঙব না, আমি তোমার সুখে-দুঃখে সঙ্গী হব, প্রতি পদে পদে তোমাকে সমর্থন করব।’






Loading...
Loading...


ফিচার এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy