বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতায় দাম বাড়ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বব্যাপী অশান্ত পরিবেশের কারণে পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ

2024-02-13T15:45:20+00:00
2024-02-13T15:45:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতায় দাম বাড়ছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৫ পিএম   (ভিজিট : ২১৫)
X

বিশ্বব্যাপী অশান্ত পরিবেশের কারণে পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অশান্ত পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, যার জন্য বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে জিনিসের দামও বেড়ে যাচ্ছে, পণ্য আনতে সময়ও লেগে যাচ্ছে। নানা কারণে বহির্বিশ্বের চাপটা আমাদের ওপর এসে পড়ছে।  

অন্য দেশের ওপর নির্ভরশীল থাকার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা নিজেরা সব উৎপাদন করবো। এজন্য সবাইকে বলেছি, এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। 

ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়াই এখন লক্ষ্য বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যে প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলতে হবে। পুরাতন প্রকল্প সম্পন্ন করে ফেললে আমরা নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। দ্রুত শেষ না করলে খরচও বাড়ে, কালক্ষেপণও হয়। সেটা যেন না হয়। 

প্রকল্প নেওয়ার সময় গুরুত্ব বিবেচনা করে বাছাই করার নির্দেশ দিয়ে টানা চারবারের সরকারপ্রধান বলেন, আর্থ-সামাজিক উন্নতির জন্য যে প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সেগুলো আমাদের নিতে হবে। প্রকল্প বাছাই করার সময় সেটা আমাদের দেখা দরকার। আমাদের যে লক্ষ্যটা আছে সেটা আমরা অর্জন করতে পারি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy