শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। সিরিজকে সামনে রেখে তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডের দল

2024-02-13T19:00:21+00:00
2024-02-13T19:00:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০০ পিএম   (ভিজিট : ২৬৫)
X

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। সিরিজকে সামনে রেখে তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াডে আছে বড় দুই চমক। তবে ওয়ানডে দলে নেই বড় কোনো পরিবর্তন।

নাজমুল হোসেন শান্তর কাঁধে নেতৃত্বের ভার দিয়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডের জন্য সমান ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এ পাঁচ ম্যাচের দলে নেই সাকিব আল হাসান। চোখের সমস্যায় ভুগছেন তিনি।

এদিকে বিপিএলে চমক দেখিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার আলিস আল ইসলাম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। অন্যদিকে বয়স ৩৮ পেরোলেও ধারাবাহিক পারফরম্যান্সে যোগ্যতার প্রমাণ দিয়ে ১৭ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনিশ্চয়তার মধ্যে থাকা তামিম ইকবাল নেই দুই সংস্করণের কোনোটিতে।
  
এর আগে গত ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল বিসিবি। যেখানে ৪ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে লড়াইয়ে নামবে টাইগার্স-লায়নরা। সংক্ষিপ্ত সংস্করণে পরের দুই ম্যাচ ৬ ও ৯ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।
 
চট্টগ্রাম যাত্রা শেষে দুদল আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তিন দিনের বিরতি দিয়ে দুদল আবার চট্টগ্রামে ফিরে মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে।
 
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর সেখান থেকে তারা সরাসরি যাত্রা করবে সিলেটের উদ্দেশে। 
 
টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ‍মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।
  
প্রথম দুই ওয়ানডের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy