টেকনাফ শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিন সীমান্তে গুলির শব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবার কক্সবাজারের টেকনাফের সীমান্তের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে গুলির শব্দ শোনা গেছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)

2024-02-16T15:39:59+00:00
2024-02-16T15:39:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফ শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিন সীমান্তে গুলির শব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৯ পিএম   (ভিজিট : ২০৭)
X

এবার কক্সবাজারের টেকনাফের সীমান্তের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে গুলির শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেমে থেমে গুলির শব্দ শুনতে পেয়েছে স্থানীয়রা।

তবে এসব এলাকা থেকে মিয়ানমার সীমান্ত অনেক দূরে হওয়ায় এপারের মানুষের জন্য তেমন ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হাবিব খাঁন জানান, গতকাল (বৃহস্পতিবার) দিনগত রাত ১টা থেকে আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭টা পর্যন্ত মিয়ানমার সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে খুব বিকট শব্দে ভেসে আসে গুলির শব্দ।

সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, মিয়ানমারের সঙ্গে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দূর থেকে গুলির আওয়াজ ভেসে আসছে। আজ সকালে দুইটি বিকট শব্দ শোনা গেছে। তবে সকাল ৮টার পর নতুন করে গোলাগুলির শব্দ শোনা যায়নি।

শাহপরীরদ্বীপের বাসিন্দা গোলাম কবির বলেন, সকালে ঘুম ভেঙেছে গুলির শব্দে। ওপারে মিয়ানমারের মংডুতে আজ সকালে হেলিকপ্টার উড়তেও দেখা গেছে। তবে কোনো গোলা এপারে পড়েনি বলে জানান তিনি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy