বঙ্গোপসাগর-সেন্টমার্টিনের ওপর অনেক বাজপাখির লোভাতুর দৃষ্টি রয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গোপসাগর ও সেন্টমার্টিনের ওপর অনেক বাজপাখির

2024-02-16T15:56:11+00:00
2024-02-16T15:56:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগর-সেন্টমার্টিনের ওপর অনেক বাজপাখির লোভাতুর দৃষ্টি রয়েছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২১৪)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গোপসাগর ও সেন্টমার্টিনের ওপর অনেক বাজপাখির লোভাতুর দৃষ্টি রয়েছে। তবে শেখ হাসিনার সরকারের ভারসাম্যপূর্ণ কূটনীতি (আমাদেরকে) সাফল্যের দিকে নিয়ে গেছে।

আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণে আমাদের প্রতি শত্রুতার জন্য এটি অনেকের কাছে উর্বর ক্ষেত্র।

সভায় প্রারম্ভিক বক্তব্যে জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব নিঃসঙ্কোচে মেনে নিয়েছে।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন। 

বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। বিএনপির সেটা হাড়ে হাড়ে টের পাওয়া উচিত।

এ সময় দলের মেয়াদোত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দলীয় সভাপতির নির্দেশনা জানান ওবায়দুল কাদের। বলেন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যেকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা সব শাখাগুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন।

সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy