দূষিত-অস্বাস্থ্যকর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা। দিনের অন্যান্য সময় দূষিত অস্বাস্থ্যকর শহরের এক থেকে পাঁচের

2024-02-17T12:57:12+00:00
2024-02-17T12:57:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দূষিত-অস্বাস্থ্যকর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১৮৪)
X

বিশ্বে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা। দিনের অন্যান্য সময় দূষিত অস্বাস্থ্যকর শহরের এক থেকে পাঁচের মধ্যেই অবস্থান করছে বাংলাদেশের রাজধানী।
 
সকাল ৮টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে। 

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২২৩ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির স্কোর হচ্ছে ২০৩ অর্থাৎ এখানকার বায়ুর মানও ‘খুব অস্বাস্থ্যকর’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং শহরটির স্কোর হচ্ছে ২০২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও ‘খুব অস্বাস্থ্যকর’।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার। সংস্থাটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে সংস্থাটি।

আইকিউএয়ারের র‌্যাংকিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়।

র‌্যাংকিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। তিনশর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।









Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy