সপ্তাহ শেষে ফের বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে

2024-02-17T12:39:37+00:00
2024-02-17T12:39:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সপ্তাহ শেষে ফের বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১৮৮)
X

চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে।

সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য কমে ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত সপ্তাহেও দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কম হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।রোববার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  









Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy