মোস্তাফিজের সর্বশেষ অবস্থা জানালো কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া

2024-02-18T12:42:30+00:00
2024-02-18T15:06:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মোস্তাফিজের সর্বশেষ অবস্থা জানালো কুমিল্লা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪২ পিএম  আপডেট: ১৮.০২.২০২৪ ৩:০৬ পিএম  (ভিজিট : ২৬৪)
X

নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় এই পেসারকে। মোস্তাফিজের আঘাত নিয়ে তার সর্বশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজ নেটে বল করার সময় ঘটে এমন অনাকাক্ষিত ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং সাইডে ছিলেন মোস্তাফিজ। হঠাৎই বল উড়ে এই পেসারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। বলের আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।
 
ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষানিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল বলেন, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীন কোনো রক্তক্ষণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’ 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy