পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে ফ্যামিলি ডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ

2024-02-19T17:31:12+00:00
2024-02-19T17:31:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ফ্যামিলি ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ২৮৯)
X

পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে ফ্যামিলি ডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এস, এম, শহিদুল ইসলাম,  বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা তাদের পরিবার পরিজনসহ অংশগ্রহণ করেন । 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রোগ্রাম। বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান, বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এস,এম, অজিয়র রহমান, ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দক্ষ সংগঠক দেওয়ান আইনুল হক এবং ঢাকা পানি উন্নয়ন বিভাগ এর নির্বাহী প্রকৌশলী এম, এল, সৈকত।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy