শক্তিশালী পাসপোর্ট সূচকে পিছিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কিছুটা পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান এখন ১০২তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

2024-02-21T13:58:45+00:00
2024-02-21T13:58:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শক্তিশালী পাসপোর্ট সূচকে পিছিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কিছুটা পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান এখন ১০২তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন।

লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে আসে। গত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠনের (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়। পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারে, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী।

নতুন সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছয়টি দেশের। দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

এদিকে কিছুটা দুর্বল হয়েছে ভারতীয় পাসপোর্ট। তালিকায় আরও একটু নীচে নামল দেশটির পাসপোর্ট। ৮৫তম স্থান পেয়েছে ভারত সরকারের দেয়া পাসপোর্ট। গত বছর ৮৪তম স্থানে ছিল। অন্যদিকে, গতবারের মতো এবারও ১০৬তম স্থানে রয়েছে পাকিস্তান।

মলদ্বীপ কিন্তু আগের মতোই সূচকে যথেষ্ট উপরের দিকে রয়েছে। তাদের পাসপোর্ট ভারতের থেকে বেশি শক্তিশালী। ৫৮তম অবস্থানে আছে মালদ্বীপ। মলদ্বীপের পাসপোর্টধারীরা পৃথিবীর ৯৬টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy