সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করবে আওয়ামী লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি।বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারে

2024-02-21T14:24:37+00:00
2024-02-21T14:27:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করবে আওয়ামী লীগ: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২৪ পিএম  আপডেট: ২১.০২.২০২৪ ২:২৭ পিএম  (ভিজিট : ১৯৩)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ তা বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে। আমরা এই বিষবৃক্ষ প্রধানমন্ত্রীর নেতৃত্ব সমূলে উৎপাটন করবো। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতঃপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা। ২১ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমাদের চেতনায় একুশে ফেব্রুয়ারি থাকবে। 

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে, সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আজকে সারাবিশ্বে বিস্ময়ের।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy