ল্যাবএইডে যুবকের মৃত্যু: তদন্তসাপেক্ষে ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে এসে রাহিব রেজা (৩১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

2024-02-21T18:43:38+00:00
2024-02-21T18:43:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ল্যাবএইডে যুবকের মৃত্যু: তদন্তসাপেক্ষে ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২৫৪)
X

রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে এসে রাহিব রেজা (৩১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।

বিবৃতিতে মন্ত্রী বলেন, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কপি করাতে এসে একজনের মৃত্যুর ঘটনাটি আমাদের নজরে এসেছে। এরপর গতকালই (২০ ফেব্রুয়ারি) সেখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিদর্শনের জন্য একটি টিম পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের টিম আগামীকাল (২২ ফেব্রুয়ারি) পরিদর্শনের রিপোর্ট জমা দেবে। রিপোর্ট দেখেই আমরা সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

ডা. সামন্ত লাল বলেন, দোষী প্রমাণিত হলে শুধু স্বাস্থ্য হাসপাতাল বা ক্লিনিকের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নয়, বরং ঘটনায় দায়িত্বে অবহেলাকারী দোষীদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যাতে পরবর্তীতে আর কোনো প্রতিষ্ঠান এরকম গুরুদায়িত্বে অবহেলা করতে সাহস না পায়। চিকিৎসায় অবহেলা পাওয়া গেলে চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুন্নাতে খৎনা করাতে এসে শিশু মৃত্যুর ঘটনায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকার জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ সেন্টারটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে খবর পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসানকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠান এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ ঘটনায় মন্ত্রী জানান, শিশু মৃত্যুর ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেও এমন একটি ঘটনা আমরা লক্ষ্য করেছি। সে ঘটনায় আমরা উপযুক্ত ব্যবস্থাও নিয়েছি। এরকম আর কারো কোনোরকম দায়িত্বে অবহেলা বা গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

প্রসঙ্গত, খৎনা করাতে এসে শিশু মৃত্যুর ঘটনায় আহনাফের বাবার মামলার প্রেক্ষিতে সেখান থেকে একজন পরিচালক ও একজন এনেস্থেসিওলজিস্টকে পুলিশ ইতোমধ্যেই গ্রেফতার করেছে। এ ঘটনার প্রেক্ষিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব ব্যক্তিদের সাথে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy