৪ বিভাগে হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী,

2024-02-24T12:02:18+00:00
2024-02-24T12:02:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ বিভাগে হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০২ পিএম   (ভিজিট : ১৭৯)
X

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় দিন-রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধিরও আভাস দেয়া হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। আর সোমবার (২৬ ফেব্রুয়ারি) আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy