মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকায় তিন দিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে

2024-02-24T16:51:02+00:00
2024-02-24T16:51:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৪৬)
X

ঢাকায় তিন দিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বিকাল সাড়ে ৩টার দিকে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

শনিবার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় আসা দেশটির প্রতিনিধিরা হলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy