ঢামেকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে রোকসানা আক্তার রুহি (১৮) নামে এক তরুণীকে অচেতন অবস্থায় নিয়ে আসলে

2024-02-26T13:51:11+00:00
2024-02-26T13:51:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢামেকে তরুণীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫১ পিএম   (ভিজিট : ১৫১)
X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে রোকসানা আক্তার রুহি (১৮) নামে এক তরুণীকে অচেতন অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রিফাত ও আরমান নামে দুইজন এবং পরে আসা শাওন নামে এক যুবকসহ তিন যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রুহিকে হাসপাতালে নিয়ে আসেন ওই দুই যুবক। পরে হাসপাতালের চিকিৎসক রুহিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, রুহি নামে ওই তরুণীর মুখমণ্ডলে তেমন কোনো আঘাত দেখা যাচ্ছে না। তাকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের মধ্যে রিফাত পূর্ব পরিচিত। রুহি ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় থাকতেন। রিফাত ধানমন্ডি থেকে রুহিকে আরমানের হাজারীবাগ কালুনগর এলাকার বাসায় নিয়ে যান। সেই বাসায় রুহি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

এছাড়া রুহির পূর্ব পরিচিত শাওন নামে অপর এক যুবক হাসপাতালে আসেন। তিনি পুলিশকে জানান তার সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক ছিল, সেটা এখন আর নেই। তাকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুক জানা গেছে, রোকসানা আক্তার রুহি টাঙ্গাইল মধুপুর এলাকায় রবিউল ইসলামের মেয়ে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্প ইনচার্জ।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy