অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডলারসহ বিদ্যমান অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)

2024-02-27T17:04:03+00:00
2024-02-27T17:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ২২৫)
X

ডলারসহ বিদ্যমান অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ওআইসি'র সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবল। সাক্ষাত শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, চ্যালেঞ্জ আছে। সেটি কাটিয়ে উঠতে হবে। কিন্তু এটির মানে এই নয় যে কালকেই সব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যাবে বাংলাদেশ চ্যালেঞ্জ কাটিয়ে উঠছে। আবার ঘুরে দাঁড়াচ্ছে। যে সব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছি ।

তিনি আরও বলেন, বিনিময় মূল্য কীভাবে স্থিতিশীল করা যায়, সেটি নিয়েও কাজ চলছে। আমাদের ডলারেরই সংকট।
 
তবে অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের বর্তমান আর্থ-রাজনৈতিক অবস্থায় সন্তুষ্টির কথা জানিয়েছেন আইটিএফসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবল। আগামীতে বেশ কয়েকটি আর্থিক সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দেন তিনি।

আইটিএফসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে আমরা পাশে আছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত বিশেষ করে, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও চলমান অনেকগুলো প্রকল্পে আমাদের অর্থায়ন রয়েছে। খুব শিগগিরিই আমাদের ২০২৪ সালের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব।
 

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে ৬৯ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে আইটিএফসি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy