ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর দায় সংশ্লিষ্টরা এড়াতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুন্নতে খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর দায়

2024-02-27T19:14:29+00:00
2024-02-27T19:14:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর দায় সংশ্লিষ্টরা এড়াতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৪ পিএম   (ভিজিট : ২০২)
X

সুন্নতে খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর দায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।  

সামন্ত লাল বলেন, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না। ভুল চিকিৎসার চেয়ে চিকিৎসা না হওয়া ভালো।
 
এ সময় বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, অভিযান চলমান থাকবে। এ ধরনের অভিযানে চিকিৎসা কিছুটা ব্যাহত হবে। তবে অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হতে পারবে না।

এদিকে দেশের পুরো স্বাস্থ্য খাতই যেন ভেজালের কারখানা। সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান ও আহনাফ তাহমিনের মৃত্যুর পর আলোচনায় আসে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার কথা। লাইসেন্সতো দূরের কথা হাসপাতাল ও ল্যাব পরিচালনার জন্য অধিদফতরে আবেদন না করেই মাসের পর মাস চলছে এসব প্রতিষ্ঠান। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy