সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের বিষয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে নির্বাচিতদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ

2024-02-27T20:59:23+00:00
2024-02-27T20:59:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের বিষয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৮৬)
X

দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনে নির্বাচিতদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ৫০টি সংরক্ষিত নারী আসনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

আগামী ১৪ মার্চ এই নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। সরাসরি নির্বাচনে দল বা জোটগুলোর পাওয়া আসনের সংখ্যানুপাতিক হারে নারী আসন বণ্টণ করা হয়। 

১৪ দলীয় জোট ও স্বতন্ত্র ৬২ জন সদস্যের সমর্থন নিয়ে এবার আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আর জাতীয় পার্টি পেয়েছে দুটি আসন। ৫০টি আসনে মোট ৫০জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে সবার মনোনয়নপত্র বৈধ হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় গত রোববার ৫০ জনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এদিকে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার সংসদের শপথ কক্ষে নারী এমপিদের শপথ হতে পারে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy