শামীমের ঝোড়ো ফিফটিতে মান রক্ষা সাকিবদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের লড়াইকে ঘিরে এদিন দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল বেশ। তবে ম্যাচ শুরুর পর

2024-02-28T20:24:50+00:00
2024-02-29T00:59:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শামীমের ঝোড়ো ফিফটিতে মান রক্ষা সাকিবদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৪ পিএম  আপডেট: ২৯.০২.২০২৪ ১২:৫৯ এএম  (ভিজিট : ২৪৭)
X

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের লড়াইকে ঘিরে এদিন দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল বেশ। তবে ম্যাচ শুরুর পর সাকিবদের ব্যাটিং বিপর্যয় লড়াইয়ের জৌলুস কেড়ে নেয় অনেকটাই। শেষদিকে শামীম হোসেন পাটোয়ারির ঝোড়ো ইনিংস ম্যাচে ফিরিয়েছে রংপুরকে। ২৪ বলে তার ৫৯ রানের বিধ্বংসী ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে রংপুর রাইডার্স।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। প্রথম ইনিংস শেষে বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর। 
শামীম পাটোয়ারী

শামীম পাটোয়ারী










মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দর্শকরা নড়েচড়ে বসার আগেই শুরু হলো বরিশালের বোলারদের তাণ্ডব। বাতাসে ব্যাপক সুইং। আর তাতে দিশেহারা রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের ব্যাটে রান আসেনি আজও। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে রংপুরের স্কোর ২৬ রানে তিন উইকেট। ১৪৯ রানের এই স্কোর নিশ্চিতভাবেই তৃপ্ত করবে রংপুর ভক্তদের। 









ইনিংসের প্রথম ওভারেই কাইল মায়ার্স বুঝিয়েছিলেন মিরপুরে আজ সুইংয়ের বাড়তি ঝলক দেখা যাবে। প্রথম ওভারে সাবধানী শুরু করেছিলেন শেখ মেহেদি এবং রনি তালুকদার। এদিনও অবশ্য রংপুরের ওপেনিং নিয়ে বাজি কাজে আসেনি। দ্বিতীয় ওভারেই ফিরেছেন মেহেদি। সাইফুদ্দিনের আউটসুইং বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় মুশফিকের গ্লাভসে। 
















একই ওভারে ফিরেছেন সাকিবও। বাড়তি বাউন্সের বলটা ব্যাট ছুঁয়ে চলে যায় মুশফিকের হাতে। ঠিক দুই ওভার পরেই উইকেট নিয়েছেন মায়ার্স। রনি তালুকদার বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন জেমস ফুলারের কাছে। এরপরেই অবশ্য হাল ধরেছেন নিশাম। টানা তিন চারে মোমেন্টাম ঘোরানোর প্রচেষ্টায় ছিলেন এই কিউই অলরাউন্ডার। 

তবে নিশাম আজ আর জাদু দেখাতে পারেননি। দলীয় রান ৪৮ যখন, তখনই ফিরে যান নিশাম। করেছেন ২২ রান। তার আগে নিকোলাস পুরান ফিরেছেন ৮ বলে ৩ রানের হতাশাজনক ইনিংসের পর। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy